ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লক্ষিদাড়ি সীমান্তে ৮ পিস স্বর্ণের বারসহ আটক-১

admin ঢাকা
আপডেট: 3 October 2019, 22:34

স্টাফ রিপোর্টার: ভারতে পাচারকালে ৮ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত মো. আলম (২২) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকারবারী আলমকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন প্রায় ১ কেজি (৯৯৩ গ্রাম)। যার বাজার মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটককৃতের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *