ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে অর্থ বিতরণ

admin ঢাকা
আপডেট: 3 October 2019, 22:31

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের কাছে এ অর্থ বিতরণ করা হয়। পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবারের প্রাণের শারদ উৎসবে বাঙালীর বিবেক আরও জাগ্রত ও বিকশিত হোক। মুক্তিকামী সব ধর্মের মানুষের সংগ্রামে অ-সাম্প্রদায়িক চেতনায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন এ দেশে সকলের অধিকার সমান। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীন বিভেদ মিটিয়ে মিলেমিশে বসবাস করুন। তিনি আরও বলেন, নিজের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করণ, আমি আপনাদের পাশে আছি। কথায়-কথায় দেশত্যাগ করে নিজের সম্প্রদায়ের মানুষের বিপদ ডেকে আনবেন না। শেষে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সংগ্রামে হিন্দু-মুসলিম সহ সব ধর্মের মানুষ শরিক হয়ে সমৃদ্ধ দেশ গড়তে অবদান রাখার আহŸান জানান। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ আহŸায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, শংকর দেবনাথ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। এ সময় সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি. সরকার, হেমেশ মন্ডল, বাবুরাম মন্ডল, সুনীল মন্ডল, পিযুষ সাধু, জগদীশ রায়, সুভাষ রায় ইউপি সদস্য, বিপুল মন্ডল, শান্ত মন্ডল, মানবেন্দ্র নাথ মন্ডল, এমএম আজিজুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *