পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কৌশলা দাশ (৪৫) কে মারপিট করে জখম করার অভিযোগে স্বামী সুভায় দাশ প্রতিপক্ষ গ্রাম পুলিশ তারক দাশ সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গত রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিমনগরে এ ঘটনাটি ঘটে। আহতের স্বামী সুভায় দাশ জানান, রাস্তার পাশে খাস সম্পত্তিতে ঘরবাড়ি বেধে দীর্ঘদিন ধরে বসবাস করছি। বহুদিন ধরে স্থানীয় গ্রাম পুলিশ তারক দাশ এ সম্পত্তি দখলের পাঁয়তারা করে আসছে। সর্বশেষ তারক দাশ ঘটনার সময়ে আমার বসত বাড়িতে ঢুকে আমাকে ও স্ত্রী কৌশলা কে বেধড়ক মারপিট করে জখম করে আহত করে। এ ঘটনায় স্বামী সুভাষ বাদী হয়ে তারক সহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং- ৪। স্থানীয়রা জানান, ইতোপূর্বে একাধিক ঘটনায় তারকের বিরুদ্ধে মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
