Sunday, 6 September 2026

খলিষখালী ইউনিয়ন পরিষদে ভিজিডি চাউল বিতরণ

admin ঢাকা
আপডেট: 3 October 2019, 22:21

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩৩ টি গ্রামের ২শ’ ২ জন ভিজিডি কার্ডধারী দুস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে জন প্রতি ৩০ কেজি চাউল বিতরণ করা হয়। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফ্র রহমান এ চাউল বিতরণের উদ্বোধন করেন। এ সময় তালা উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি এস এম জামান হোসেন, ইউপি সচিব শহিদুল ইসলাম, আ’লীগে নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা আজিজ হোসেন, ইউপি সদস্য উত্তম দে, শফিকুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান মোজাফফ্র রহমান বলেন, বর্তমান সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠির জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় এলাকার হতদরিদ্রদের চিহ্নিত করে স্ব স্ব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের প্রদত্ত তালিকা অনুযায়ী এসব চাল বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *