চাপড়া হাইস্কুলে মিড-ডে মিল উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত¡াবধানে মিড-ডে মিল উদ্বোধন করা হয়। এ সময় আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাধারণ সম্পাদক সমীর রায়, সহকারী প্রধান শিক্ষক বিমলেন্দু কুমার দাশ, ম্যানেজিং কমিটির সদস্য আসাদুল হক, রিয়াজুল গাজী, এসএম মাহবুবুল আলম সাকি, জরিনা বেগমসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনি দিনে স্কুলের ৩১০ জন শিক্ষার্থীর মাঝে খিচুড়ি পরিবেশন করা হয়।

Leave a Reply