ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দের অর্থ বিতরণ

admin ঢাকা
আপডেট: 3 October 2019, 22:11

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দুর্গা মন্দির প্রাঙ্গণে ১০৫ টি পূজা মÐপের সভাপতি/সম্পাদকের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতি নীল কণ্ঠ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বরাদ্দের নগদ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য’র উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মÐল, সুরঞ্জন ঢালী, উদয় কান্তি বাছাড়, গোষ্ঠ বিহারী সরকার, দীপন মÐল, বরুন মন্ডল, সুবীর মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ১০৫ মন্দিরের জন্য মন্দির প্রতি সরকারি বরাদ্দের ৯ হাজার টাকা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির ব্যক্তিগত তহবিল থেকে মন্দির প্রতি ১ হাজার টাকা করে প্রদান করেন সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *