ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ১০ সদস্যের বিজিবি দল ভারতে

admin ঢাকা
আপডেট: 3 October 2019, 13:22

এম ওসমান, বেনাপোল : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সীমান্ত সম্মেলনের উদ্দেশ্যে বিজিবি’র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ২ দিনের সফরে ভারতে গেছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোম্বর) সকাল ১১ টায় প্রতিনিধি দলটি ভারতে যায়।

যশোর রিজিয়ের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জালাল গনি খানের নৃতেত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, রংপুরের রিজিউন কমান্ডার বেনজিন আহম্মেদ, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, খুলনা সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান খান, স্টাফ অফিসার লে. কর্নেল আহম্মেদ জুনায়েদ, লে.কর্নেল রাহাদ নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা আরিফ আহম্মেদ ও পারুল দেওয়ান, স্টাফ অফিসার মেজর নাজিম উদ্দীন ও মেজর মফিজুর রহমান।

বিজিবি প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে পৌঁছালে ৬৪ ব্যাটালিয়ন বিএসএফ’র অফিনায়ক নিরোদ পাল তাদের ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনি দিয়ে বৈঠকের উদ্দেশ্যে নিয়ে যায়।

বিজিবি সুত্র জানান, ভারতের কলকাতায় ০৪ অক্টোম্বর থেকে ০৬ অক্টোম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ নিয়ে বৈঠক হবে। প্রদিনিধি দল ০৬ অক্টোম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশ ফিরে আসবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *