ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা কলেজে উত্তরণের লিডারশিপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 2 October 2019, 21:59

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় এনজিও প্রতিষ্ঠান উত্তরণের আয়োজনে ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ৫ দিন ব্যাপী অ্যাকটিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ শেষ হয়েছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) পাটকেলঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। বুধবার (২ অক্টোবর) বিকাল ৫ টায় পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে ২০৬ নং কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। কলেজের ৩০ ছাত্র-ছাত্রকে এ লিডারশিপ প্রশিক্ষণ প্রদান করা হয়। উত্তরণের প্রশিক্ষক মির্জা মনিরুল ইসলাম, গোলাম হোসেন, শাকিল সিয়াম, রেজওয়ান উল্লাহ ও বৃষ্টি খাতুন প্রশিক্ষণ দেন। এ প্রশিক্ষণ সরকারের এসডিজি-৫ বাস্তবায়নে শিক্ষার্থীরা সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রশিক্ষকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *