ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ফরম সংকটে নতুন ভোটার হতে পারছে না অনেকেই

admin ঢাকা
আপডেট: 2 October 2019, 21:58

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার সরকারী ফরম সংকটের কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও নতুন ভোটার হতে পারছেন না অনেকেই। বুধবার দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ চলাকালীন নতুন ভোটার হতে না পেরে ফিরে যাওয়া অনেকেই এমন অভিযোগ করেন। ভুক্তভোগীদের অভিযোগ, সরকার নির্ধারিত বয়স ও স্থানীয় বাসিন্দা হওয়ায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে ভোটার হতে এসেছেন তারা। কিন্তু সরকারী ভোটার আবেদন ও তথ্য ফরম সংকট থাকায় তাদেরকে ভোটার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন দেবহাটায় দায়িত্বরত নির্বাচন কমিশনের কর্মকর্তা ও ভোটার তালিকা হালনাগাদ করনে সংশ্লিষ্টরা। ফলে বিভিন্ন দুর দুরন্তের কর্মস্থল থেকে এসেও, ভোটার না হতে পেরে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। এ ব্যাপারে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ পর্যন্ত ইউনিয়নের প্রায় ৩শ মানুষ ভোটার না হতে পেরে ফিরে গেছেন। নির্বাচন অফিস থেকে বলা হচ্ছে সরকারি ফরম না থাকায় এসকল মানুষকে ভোটার করতে পারছেন না তারা। তাই ভোটার আবেদনের ফরম সরবরাহের জন্য জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *