ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যাদের মূল্যবান ভোটে আজ আমি এমপি হয়েছি তাদেরকে পানি বন্দী জীবন যাপন করতে দেবো না : এমপি রবি

admin
October 2, 2019 9:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের অসহায় পানি বন্দী মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (২ অক্টোবর) দুপুরে ধুলিহর ইউনিয়নের বালুইগাছা এলাকার পানি বন্দী মানুষদের দু:খ দুর্দশা দেখতে সরেজমিনে যান তিনি। এ সময় তিনি ইউনিয়নের চেয়ারম্যান ও পানি বন্দী মানুষদের সাথে কথা বলেন এবং পানি বন্দী মানুষদের কষ্টের জীবন থেকে পরিত্রাণ দিতে দ্রæত পানি নিষ্কাশনের নির্দেশ দেন। তিনি তাৎক্ষণিকভাবে ১০ টন জিআর চাউল বরাদ্দ দেন পানি নিষ্কাশনের ব্যয়ের জন্য। এ সময় এমপি রবি পানি বন্দী মানুষের দু:খ দেখে খুবই মর্মাহত হন। পানি বন্দী অসহায় মানুষদের কষ্ট দূর করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশ ও দশের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন। যাদের মূল্যবান ভোটে আজ আমি এমপি হয়েছি তাদেরকে পানি বন্দী জীবন যাপন করতে দেবো না। তাদের ভাল রাখা নৈতিক দায়িত্ব। পানি বন্দী হওয়ার জন্য কারণ হিসেবে যত্র তত্র অপরিকল্পিত ঘের তৈরি করাকে দোষারোপ করেন এমপি রবি।’ এ সময় জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ধুলিহর ই্উপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), পৌর আ’লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ধুলিহর ভিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু, ইউপি সদস্য আনিছুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, ব্যবসায়ী আব্দুল অদুদ, আব্দুল মাজেদসহ দলীয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।