ঢাকাThursday , 30 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

admin ঢাকা
আপডেট: 30 August 2018, 22:42

বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নের ৪৯নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুহুল আমিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আবু জাফর সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফাতেমা খানম, সহকারী শিক্ষক মো. শহীদুজ্জামান পলাশ, মো. আবুল কালাম আজাদ, মোছা. কুসুম আক্তার, অফিস সহকারী মো. দেলোয়ার হোসেন ও ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মোছা. রাজিয়া সুলতানা প্রমুখ।
সমাবেশে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশা-পাশি খেলাধূলা ও ভালো রেজাল্ট করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।
প্রসঙ্গত, সমাবেশ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে খাতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *