ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গ্রামাঞ্চলের মানুষদেরকে ঘরে বসেই আর্থিক লেন দেনের সুবিধা দিচ্ছে এবি ব্যাংক’র এজেন্ট আউটলেট : এমপি রবি

admin ঢাকা
আপডেট: 2 October 2019, 21:48

ডেস্ক রিপোর্ট: এবি ব্যাংক ভালুকা চাঁদপুর সাতক্ষীরা এজেন্ট আউটলেট এর ৫০তম শাখার শুভ উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ২টায় ধুলিহর ইউনিয়নের যতনমালি মোড়ে আল্লার দান মার্কেটে আল্লার দান পোল্ট্রি অ্যান্ড ফিড এজেন্ট’র আয়োজনে এবি ব্যাংক সাতক্ষীরা ম্যানেজার মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘এবি ব্যাংক প্রত্যন্ত গ্রামাঞ্চলে এজেন্ট আউটলেট এর মাধ্যমে গ্রাহক সেবা বৃদ্ধি করছে। যা এসব এলাকার মানুষের জন্য খুবই ভাল। গ্রামাঞ্চলের মানুষের ঘরে বসেই আর্থিক লেন দেনের সুবিধা দিচ্ছে এবি ব্যাংক’র এজেন্ট আউটলেট।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আ’লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সমাজসেবক মো. মিজানুর রহমান চৌধুরী, ইউপি সদস্য শামীম রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ফিরোজ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *