ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে ইউপি চেয়ারম্যানের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 2 October 2019, 21:00

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের ১৩টি দুর্গা পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেছেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এস.এম শাহনেওয়াজ ডালিম। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে খাজরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে চেয়ারম্যান ডালিম এ মতবিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, খাজরা ইউনিয়নের ১৩টি মন্ডপের সার্বিক উন্নয়নে আমি নিরলস চেষ্টা করে যাচ্ছি। প্রতিবারের মত পুলিশ প্রশাসনের সহায়তায় এবারের দুর্গা পূজায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে আমাকে জানালে আমি তার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করব। কৃষ্ণ ব্যানার্জির উপস্থাপনায় সভায় পূজা সংক্রান্ত নানা বিষয়ে বক্তব্য রাখেন, খাজরা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শিবপদ মন্ডলসহ ১৩টি মন্ডপের সভাপতিবৃন্দ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব বিশ্বজিত মন্ডল, প্রদীপ কুমার চক্রবর্তী, ইউপি সদস্য জালাল মোড়ল, রামপদ সানা, অনুপ কুমার সানা, বিপ্লব কান্তি দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *