ঢাকাTuesday , 1 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন: কলারোয়ার আলেয়ার জমি দখল করছে আনিছুর সিরাজুল

admin
October 1, 2019 9:37 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কলারোয়ার তুলশীডাঙা মৌজায় দুই শতক জমি কিনে তিন সন্তানকে নিয়ে বসবাস করছেন ওই গ্রামের রেজাউল করিমের স্ত্রী আলেয়া খাতুন। তার জমির চারপাশে রয়েছে সরকারের খাস জমি। নিয়ম অনুযায়ী ওই জমির ওপর দিয়েই তার চলাচলের কথা। অথচ এলাকার আনিছুর রহমান আলেয়ার সম্পত্তি জোর করে দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন আলেয়া খাতুন। তিনি বলেন তার স্বামী তাকে দেখেন না। এই সুযোগ নিয়ে ফজর আলির ছেলে আনিছুর আলেয়ার জমিতে ঢুকে ঘর নির্মাণ শুরু করে। বিষয়টি তিনি বিষয়টি কলারোয়া থানা পুলিশকে জানান। পুলিশ কাজ বন্ধ করে দিলেও অদৃশ্য কারণে আনিছুর ফের আলেয়ার জমিতে ঘর নির্মাণ চালাতে থাকে। তিনি এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনিছুর উল্টো কলারোয়া থানায় আলেয়া ও তার ছেলে সুজনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ তাদের আটক করলেও জনগণের সুপারিশে পরে ছেড়ে দেয়। আলেয়া অভিযোগ করে বলেন, এ ঘটনার পর আনিছুর তাকে ও তার ছেলেকে মারপিট করে। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের গণ শুনানিতে উপস্থিত হয়ে অভিযোগ তুলে ধরেন। গণ শুনানি করায় আনিছুর ক্ষিপ্ত হয়ে নিজে ও তার ভাই তছিরউদ্দিন, নাছিরউদ্দিন, শরিফউদ্দিন, ঝর্ণা খাতুন, আবারও আলেয়া ও তার ছেলে সুজনকে মারপিট করে। তারা খুন জখমের হুমকি দিয়ে মামলা তুলে না নিলে বিপদ আছে বলে শাসায়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মামলাবাজ আনিছুর চাপ প্রয়োগ করে বলছে ৫০ হাজার টাকা দিচ্ছি মামলা তুলে নে। অন্যথায় তোদের আরও জটিল মামলায় জড়িয়ে দেবো। আলেয়া জানান, এরই মধ্যে আনিছুর আলেয়ার যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। তার উঠোনে লাগানো গাছপালা কেটে সাবাড় করার নির্দেশ দিয়েছে। আনিছুর ও তার সহযোগী সিরাজুলের উদ্দেশ্য আলেয়ার সব জমি গ্রাস করা। এরই মধ্যে কয়েকটি মেহগনি গাছ কেটেও নিয়েছে তারা। এতে বাধা দিতে গেলেই তারা আলেয়া ও তার পরিবারের সদস্যদের খুন করার হুমকি দিয়েই চলেছে। আলেয়া এর প্রতিকার ও আনিছুর এবং সিরাজুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।