ঢাকাTuesday , 1 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

admin ঢাকা
আপডেট: 1 October 2019, 14:28

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্র চালক মিজানুর রহমান খান (৬৫) নামের একজন নিহত ও চার জন আহত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৮টায় শহরের (সাতক্ষীরা-কালিগঞ্জ) সড়কের বাঁকাল ঢালি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান শহরের পলাশপোল এলাকার মৃত আবিদার রহমান খানের পুত্র। আহতরা হলেন, সদরের আলীপুর এলাকার মো. শাহীন, মো. তরিকুল ইসলাম, রিমা খাতুন, নামজুন্নাহার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা গামী একটি পরিবহন (বাস) চলন্ত মাহেন্দ্রকে অতিক্রম করার সময় পিছন থেকে ধাক্কা দিলে তৎক্ষণাৎ মাহেন্দ্রটি উল্টে যায়। ঘাতক বাসটি দ্রুত গতিতে শহরের দিকে চলে যায়। স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ডা. তামিমা হোসেন জানান, একজন নিহত হয়েছেন এবং একজনকে ভর্তি রাখা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *