ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানসম্মত শিক্ষা নিশ্চিতে জেলা প্রশাসক মাসজুড়ে বিশেষ কর্মসূচি

admin
September 30, 2019 10:19 pm
Link Copied!

মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে অক্টোবর মাস জুড়ে জেলাব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলাব্যাপী মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত কর্মসূচির অবহিতকরণ কর্মশালায় এ ঘোষণা দেন তিনি। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলেন, শুধু ভাল ফলাফল নয়, গুণগত শিকায় শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষকরা কতটুকু আত্ম নিবেদিত হয়ে শিক্ষা দান করছে, তার উপরই নির্ভর করে এর সাফল্য। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে অক্টোবর মাস জুড়ে জেলাব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করে বলেন, আমার বিশ্বাস এক মাসে একটা পরিবর্তন আসবেই। তিনি এ সময় সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এখন থেকে এডিসি, ইউএনও, এসি ল্যান্ড, শিক্ষা অফিসারবৃন্দ, এমনকি উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরাও স্কুল পরিদর্শনে যাবে। জেলা প্রশাসক একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি স্কুল ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন সাতক্ষীরা গড়ে তুলতে সামাজিক আন্দোলন রূপে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ নামে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে। তারা যেন তাদের স্কুল ক্যাম্পাস, সেই সাথে নিজেদের বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। জেলা প্রশাসক বলেন, এ কর্মসূচির মূল উদ্দেশ্যে আগামী প্রজন্মের জন্য সুন্দর ও নান্দনিক সাতক্ষীরা উপহার দেওয়া। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সাতক্ষীরা এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি। সভায় সাতক্ষীরার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।