বড়দল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে রং তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন আশাশুনি উপজেলার বড়দলের প্রতিমা শিল্পীরা। বড়দল ইউনিয়নে এবছর ২০টি মÐপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য মন্ডপে মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন ঢালী জানান, ইউনিয়নের বড়দল বাজার, মধ্যম বড়দল, দক্ষিণ বড়দলে ২টি, পাঁচপোতা গ্রামে ২টি, বাইনতলা গ্রামে ৩টি, হেতালবুনিয়া, মাদিয়া, বামনডাঙ্গা, চাম্পাখালী, গোয়ালডাঙ্গা, ফকরাবাদ গ্রামে ৩টি, বুড়িয়া ও ডুমুরপোতা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গা পূজাকে সামনে রেখে সনাতন সম্প্রদায়ের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। প্রতিটি পূজা মন্ডপে চলছে বৈদ্যুতিক সাজ-সজ্জার প্রতিযোগিতা। প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
