ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

admin
September 30, 2019 10:11 pm
Link Copied!

তালা প্রতিনিধি: ‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। কন্যা শিশু দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক হাওলাদার ও দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।