ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মেয়েদের মেধা ও বিবেককে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে : জাতীয় কন্যা শিশু দিবসে এমপি রবি

admin
September 30, 2019 10:09 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদে মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি করেছেন। মহিলাদের গুরুত্ব দিয়ে দেশের গুরুত্বপূর্ণ কাজে অধিষ্ঠিত করেছেন। সমাজ থেকে বাল্য বিবাহ দুর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাতক্ষীরায় বাল্য বিবাহ আগের থেকে অনেকাংশে কমেছে। মেয়েরা পরিবার ও জাতির বোঝা নয়। তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে তুলতে পারলে তারা পরিবার ও দেশের সম্পদে পরিণত হবে। মেয়েদের মেধা ও বিবেককে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে, নারীদেরকেও সচেতন হতে হবে। অনেক দু:স্কৃতকারীরা নারী ও শিশুদের বিদেশে পাচার করে তাই সজাগ হতে হবে। আমাদের সাতক্ষীরার মেয়েরা ও ছেলেরা দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ সকল উন্নয়ন ও ভাল কাজে সম্পৃক্ত থেকে সাতক্ষীরার ভাবমূর্তি উজ্জ্বল করছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার জ্যোৎছ্না আরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কন্যা শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটক ও সংগীত পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।