আশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, আ.ব.ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, আব্দুল আলিম, দিপঙ্কর সরকার, আব্দুল বাছেত হারুন চৌধুরী, আলমগীর আলম লিটন, উপজেলা প্রকৌশলী আখতার হোসেন, কৃষি অফিসার রাজিবুল হাসান, সিনি. মৎস্য অফিসার সেলিম সুলতান, প্রাণী সম্পদ অফিসার ডা. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার জাহাঙ্গীর হোসেন, পিআইও সোহাগ খান, আরডিও বিশ্বজীৎ ঘোষ প্রমুখ। সভায় আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন খালে অবৈধ ভাবে নেট-পাটা ও মাটির বাঁধ দিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির বিরুদ্ধে ও চিলেডাঙ্গা গ্রামের বøুগোল্ড নির্মিত স্লুইচ গেটের পাট না থাকায় ধান চাষের বিলে লোনা পানি ওঠার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply