ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

admin ঢাকা
আপডেট: 30 September 2019, 21:34

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। তবে এঘটনায় মাদক চোরাচালানকারী কাউকে আটক করতে পারেনি পুলিশ।

থানার সহকারী উপ-পরিদর্শক আজিম হোসেন জানান, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক জিয়ারাত আলী, সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান ও লিটন হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার নলতা ইউনিয়নের শেয়ারা ইটভাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *