ঢাকাSunday , 29 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বামী কর্তৃক স্ত্রীকে মারপিটের অভিযোগ

admin
September 29, 2019 9:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: যৌতুকের দাবিতে স্ত্রী কনিকা দাসকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী প্রশান্ত দাসের বিরুদ্ধে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। কনিকা দাস (৩২) আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া গ্রামের মৃত. নিতাই মল্লিকের মেয়ে ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরা ঘোনা গ্রামের প্রশান্ত দাসের স্ত্রী। স্বামী প্রশান্ত দাস মাগুরা ঘোনা গ্রামের মৃণাল কান্তি দাসের ছেলে। কনিকা দাসের ভাই বিশ্বজিত মল্লিক জানান, গত ১৪ বছর আগে পারিবারিকভাবে প্রশান্ত দাসের সঙ্গে বিয়ে হয় কনিকার। বিয়ের সময় নগদ ৫৫ হাজার টাকা নেয়। এরপর যৌতুকের দাবিতে বোনকে মারপিট করে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা নেয়। কিছুদিন পূর্বে ৩৭ হাজার টাকা দিয়ে একটি গরুও কিনে দিয়েছি। তবুও বোনাই নগদ টাকা চাই। নগদ টাকা দিতে না পারার কারণে সকালে বোনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওই সময় স্থানীয়দের সহায়তায় আমার বোনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, বোন কনিকার নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মারপিট করে বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও শিশু ভাগ্নে সুমন্ত দাসকে তারা রেখে দিয়েছে। আশাশুনির বুধহাটা ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, প্রশান্ত দাস যৌতুকের জন্য এর আগেও একাধিকবার মারপিট করেছে কনিকাকে। এটা নিয়ে কয়েকবার সালিশি বৈঠক করেছি। তবুও সংশোধন হয়নি প্রশান্ত দাস। এ ব্যাপারে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। এ ঘটনায় খুলনার ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।