Sunday, 6 September 2026

কলারোয়ায় মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 29 September 2019, 21:55

কলরোয়া প্রতিনিধি: কলারোয়ায় ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ স্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে সাধারণ জ্ঞান ভিত্তিক ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শিরোনামের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অতিথি ছিলেন, সাতক্ষীরা স্থানীয় সরকার উপ-পরিচালক হুসাইন শওকত, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী শিক্ষা অফিসার হারুণ-অর-রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক ইবাদুল হক। প্রতিযোগিতায় উপজেলার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *