ঢাকাSunday , 29 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্গা পূজা উপলক্ষে রমজাননগরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 29 September 2019, 21:54

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রমজাননগর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতার দেশ বাংলাদেশে সবাই শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় উৎসব পালন করবেন। তিনি আরও বলেন, দুর্গা উৎসব এদেশের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব পালনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ সময় ইউনিয়নের সকল মন্দিরের জন্য চেয়ারম্যানের ব্যক্তিগত ফান্ড থেকে আর্থিক অনুদান ও মন্দিরের স্বেচ্ছা সেবকদের টি শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে রমজাননগর ইউনিয়নের ৭টি মন্দিরের সভাপতি, সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের সাথে এই মতবিনিময় সভায় ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ ও সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *