ঢাকাSunday , 29 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির দশ’টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

admin ঢাকা
আপডেট: 29 September 2019, 21:48

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউ জি ডি পি) ২০১৮-১৯ অর্থবছরে অবকাঠামো উপ-প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষকের কাছে বেঞ্চ হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রকৌশলী আখতারুজ্জামান, প্রভাষক ম. মোনায়েম হোসেন, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুকসহ বিভিন্ন স্কুলের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, চাপড়া মাধ্যমিক বিদ্যালয় গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়সহ ১০টি স্কুলকে ১০ জোড়া বেঞ্চ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *