Sunday, 6 September 2026

কলারোয়ার কেরালকাতায় দুর্গা পূজার প্রস্তুতি সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 28 September 2019, 23:01

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতায় ঠাকুরবাড়ি সনাতন যুব-সংঘ সম্প্রদায়ের সার্বিক পরিচালনায় শারদীয়া দুর্গোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুর্গা পূজার প্রস্তুতির মধ্য দিয়ে মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মের সবচেয়ে বড় আয়োজন শারদীয়া দুর্গোৎসব। এবারের দুর্গা দেবী আসবেন ঘোড়ায় চড়ে যাবেন ও ঘোড়ায় চড়ে। আগামী ৩ অক্টোবর মহা পঞ্চমীতে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন, ৪ অক্টোবর দেবীর আমন্ত্রণ ও অধিবাস, ৫ অক্টোবর পুষ্পাঞ্জলি ও আরতি, ৬ অক্টোবর মহাষ্টমীর পুষ্পাঞ্জলি ও আরতি, ৭ অক্টোবর পুষ্পাঞ্জলি ও আরতি, ৮ অক্টোবর বিজয়া দশমী। কেরালকাতা দুর্গা পূজা কমিটির সভাপতি বাবু অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাবু সুভাস কুমার আমিন বলেন, ধর্ম বর্ণ সবাইকে ঠাকুরবাড়ির পূজা মন্ডপে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে প্রশাসন-সহ এলাকার সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *