কলারোয়া প্রতিনিধি: ‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পেছনে আর’- শীর্ষক স্লোগানে কলারোয়ায় বিশ্ব তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ‘অগ্রগতি সংস্থা’র সার্বিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিক্ষার্থী, স্কাউটস ও সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন- ‘তথ্য পাওয়া করুণা নয় বরং অধিকার। সে লক্ষে সরকার তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। জনগণকে নিয়ম মেনে নিজেদের তথ্য অধিকার নিশ্চিতে এগিয়ে আসতে হবে। উন্নয়নে অংশীদার হতে হবে।’ উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেরে সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, দপ্তর-প্রচার সম্পাদক সুজাউল হক, সদস্য সরদার জিল্লুর রহমান, জুলফিকার আলী, রিপোটার্স ক্লাবের সহ.সভাপতি জাকির হোসেন, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আসাদুজ্জামান আসাদ, গোলাম হোসেন, মুজাহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শিলারানী হালদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার।
