কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আ.লীগের দু’গ্রæপের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে উপজেলা আওয়ামী লীগের স্বপন ও লাল্টু গ্রæপ। উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে গরুহাট মোড়ের দলীয় অফিসে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়। এ সময় জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা। অপরদিকে, অনুরূপভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু সমর্থিত নেতা-কর্মীরা। বাস স্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস মার্কেটের দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সাবেক আহŸায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সম মোরশেদ আলী ভিপি, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, পৌর আ.লীগের সভাপতি আজিজুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম শিমুল, মোস্তাফিজুর রহমান মোস্ত, ইলিয়াস হোসেন রাসেল, উজ্জল, আব্দুল কাদের, জিকরিয়া, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স¤্রাটসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
