ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্ক-এর কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 28 September 2019, 22:50

ডেস্ক রিপোর্ট: নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককার্স-এর কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১ টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার লঙ্ঘন জানিত বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় নারী সাংবাদিকদের প্রশিক্ষণসহ নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন , নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, সদস্য অ্যাডভোকেট নাজমুল নাহার ঝুমুর, সদস্য শাখাওয়াত উল্লাহ ও সদস্য সুমন মুখার্জী। প্রসঙ্গত,ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের “ সাপোটিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ ” শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরাতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিউজ নেটওয়ার্ক তিন বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার রক্ষায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সব ধর্মের ধর্মীয় নেতা, এনজিও ও সিভিল সোসাইটির নেতৃবৃন্দের সমন্বয়ে বিভিন্ন সময়ে মতবিনিময় সভা, প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *