ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চুরির ঘটনায় যুবক আটক

admin ঢাকা
আপডেট: 28 September 2019, 21:50

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে চুরির ঘটনায় সালাহ উদ্দিন গাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর বঙ্গবন্ধু মুর‌্যাল সংলগ্ন অথৈ-অনিক কম্পিউটার নামক ব্যবসা প্রতিষ্ঠানে গত ২৬ সেপ্টেম্বর রাতে চুরি সংঘটিত হয়। চোরচক্র ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ টি কম্পিউটারের মনিটর চুরি করে দিয়ে যায়।
পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আজমির শেখ থানায় অজ্ঞাতনামাদের নামে বাদী হয়ে মামলা দায়ের করেন।

এরপর শুক্রবার রাত ১১ টার দিকে উপ-পরিদর্শক চিন্ময় কুমার মন্ডল অভিযান চালিয়ে চুরি হওয়া কম্পিউটারের মনিটরসহ সালাহ উদ্দিন গাজীকে আটক করে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *