ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 27 September 2019, 22:43

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলেন, যশোর জেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত শেখ জহুর আলীর ছেলে মিয়ারাজ হোসেন (৩৮) ও কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের কাশেম আলী গাজীর ছেলে সাইফুল ইসলাম (২৬)।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার দিকে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরে অবস্থিত খান বাহাদুর আহছানউল্যা (র.) সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন আসামি হিসেবে সাইফুল ইসলাম ও মিয়ারাজ হোসেনকে আটক করে তাদের দেহ তল্লাশী করলে ৪৭ পিস ইয়াবা উদ্ধার হয়।

এঘটনায় থানায় মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *