ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাইরাল সুতপার প্রথম মৌলিক গান রেকর্ড

admin ঢাকা
আপডেট: 27 September 2019, 22:42

ডেস্ক রিপোর্ট: নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সুতপার প্রথম মৌলিক গান রেকর্ড করা হয়েছে। কুমার বিশ্বজিতের সুরে ও কবির বকুলের লেখা ‘মুখোমুখি’ শিরোনামে এই গানের সংগীত করেছেন কিশোর। বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) দুপুরে মগবাজারের একটি স্টুডিতে গানটি ধারণ করা হয় সুতপার প্রথম মৌলিক গান। গানটির একটি ভিডিও ধারণও হয়। সুপতার বাবা মৃণাল মন্ডল বলেন, আসার স্বপ্ন ছিলো সুতপাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে শিল্পী হিসেবে তৈরি করবো। গতকাল বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) তার মৌলিক গানের রেকর্ড করা হয়েছে। এটি সত্যি অনেক বড় প্রাপ্তি। আমার স্বপ্ন যেন অনেক খানি বাস্তবায়ন হলো। তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তার। একদিন বাড়ি ফিরে দেখি মোবাইল ফোনে গান শুনে ঠিক সেভাবেই গাইছে সে। গানে যে তার বেশ দখল রয়েছে তা বুঝতে আর বাকি থাকেনি আমার। গানের গলা ভালো দেখে দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তাকে হারমোনিয়াম কিনে দিই। সেটা দিয়েই গানে হাতেখড়ি হয় সুতপার। আমার মেয়ের গলায় সুর ঢেলে দিয়েছেন সৃষ্টিকর্তা। তিনি আরও বলেন, ‘দেশের নামকরা শিল্পী কুমার বিশ্বজিৎ স্যারের মতো মানুষের গান গেয়েছে আমার মেয়ে এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। পূজায় গানছবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানের ভিডিওটি। আগের গানগুলোর মতো সবাইকে এই গানটি দেখার আহ্বান করেন এবং যেন সবার প্রিয় এটা আশা করেন তিনি। সুতপার বাবা মৃণাল মন্ডল কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা দারুসসুন্নাত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক। স্থানীয় শিক্ষক মান্নান স্যারের কাছে গিয়ে সংগীত শাস্ত্রের স্বরলিপি রাগ শেখে সুতপা। রেকর্ডিং শেষে ঢাকা থেকে ফেরার পথে সুতপা মন্ডল মোবাইলে বলে, ‘আমি কখনও ভাবিনী ঢাকার স্টুডিতে আমার গানের রেকর্ডিং হবে। গানটি করার সুযোগ পাওয়ায় ভালো লাগছে। যখন গানটি করছিলাম, প্রথমে ভয় ভয় লাগছিল। পরে ঠিক হয়ে যায়। কুমার বিশ্বজিৎ স্যারের মতো মানুষের সাথে কাজ করতে পেরেছি এটা সত্যি আমার কাছে স্বপ্নের মতো। কবির বকুল স্যার আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি চেষ্টা করেছি আমার সেরাটা দিতে। আগে যেমন সবাই আমার সাথে ছিলেন এখনও থাকবেন। তার গানটি সবাইকে দেখার আহ্বান জানান। গণমাধমকর্মীদের প্রতি কৃতাজ্ঞতা প্রকাশ করে বলে, দেশের সবার কাছে আমি আশীর্বাদ চাই আমি যেন ভবিষ্যতে বড় শিল্পী হতে পারি।’প্রসঙ্গত, আশাশুনির কদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এক খুদে শিল্পী সুতপার কণ্ঠে লতা মঙ্গেশকরের ‘যা রে যা রে উড়ে যা রে পাখি’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘আকাশের অস্তরাগে’ গানগুলো সুতপার কণ্ঠে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। সুতপার গায়কি কণ্ঠ নিয়ে দেশের সংগীতাঙ্গনে বেশ হইচই চলছে। বিভিন্ন ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট হয়। যেখানে দেখা গেছে, সুতপার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কাগজে লিরিক লিখে নিয়ে দাঁড়িয়ে গান গাইছে এক কিশোরী। তার বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক রঞ্জন সরকার এই ভিডিটি মোবাইলে ধারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *