ঢাকাWednesday , 29 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত ২

admin ঢাকা
আপডেট: 29 August 2018, 22:57

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন আহত হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) সকালে সার্কেল এসপির বাসভবনের সামনে এবং ত্রিশ মাইল এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাইকগাছার থানার নোয়াকাটি গ্রামের মৃত সোবহান বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান এবং কলারোয় থানার ওফাফুর গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আবু বক্কর মোড়ল (৪৯)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, বুধবার সকালে সার্কেল এসপির বাসভবনের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রেনেটা ঔষধ কোম্পানির পিকআপ (খুলনা মেট্র ন১১-১৩৪৮) বিনেরপোতা থেকে ছেড়ে আসা একটি মাছ বোঝায় নছিমনকে ধাক্কা দিলে নসিমনের ড্রাইভার হাবিবুর রহমান ঝন্টু গুরুতর আহত হয়। স্থানীয়রা হাবিবুর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করেন। অপরদিকে একই দিন সকালে ত্রিশ মাইল এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে একটি ট্রলি সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় একটি মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল আরোহী আবু বক্কর মোড়ল গুরতর আহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *