Sunday, 6 September 2026

দেবহাটায় মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর চেহলাম অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 27 September 2019, 22:12

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মোড়লের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর মাঘরী জামে মসজিদে এ চেহলাম অনুষ্ঠিত হয়। ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মাঘরী জামে মসজিদের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইয়াছিন আলী মোড়ল ও মাতা মরহুমা রহিমা খাতুনের আত্মার মাগফিরাত কামনায় এ চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাঘরী জামে মসজিদের সভাপতি আব্দুল খালেক মোড়লের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি ও মাঘরী জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা প্রেসক্লাবের সদস্য হাফেজ জিএম আব্বাস উদ্দীন, ঈদগাহ জামে মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম, মাঘরী আহছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ আরিফ বিল্লাহ। এ সময় দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মহিউদ্দীন মন্ডল, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে,এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সদস্য এমএ মামুন, ইউপি সদস্য হাফিজুর রহমান, সমাজসেবক আব্দুল আলিম, শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মঈনুদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লাহ কল্লোল সহ স্থানীয় মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *