বিডি ক্লিনের উদ্যোগে ময়লার স্তুপ ফুলের বাগানে রুপান্তর
ডেস্ক রিপোর্ট: পৌরসভা উদ্যোগ না নিলেও শহীদ আব্দুর রাজ্জাকের কবরের পাশে দীর্ঘদিন ধরে পরে থাকা ময়লার স্তুপ অপসারণ করে ফুলের বাগানে রুপান্তর করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
শুক্রুবার (২৭ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বিডি ক্লিন এর উদ্যোগে ময়লার স্তুপ অপসারণ করা হয়। একই সাথে স্থায়ী সমাধান হিসেবে জায়গাটিতে একটি ফুলের বাগান করে দেওয়া হয়েছে। এই কার্যক্রমে অংশগ্রহণ করে বিডি ক্লিন সাতক্ষীরার প্রায় অর্ধশত তরুণ। তারা জানায় সাতক্ষীরাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে এধরণের কার্যক্রম অব্যহত রয়েছে। ভবিষ্যতেও এই ধারা চলমান থাকবে।

Leave a Reply