কলারোয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলতাফ হোসেন (৪৫) নামের একজন মাদক সেবী ও ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলতাফ হোসেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের হযরত আলীর পুত্র এবং কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সহ.সভাপতি। থানা সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াসের নেতৃত্বে এসআই ই হোসেন, এএসআই মোস্তাক আহম্মেদ ও মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়ার বেলতলার এলাকার মিস্ত্রির মোড়ের পাকা রাস্তার উপর থেকে আলতাফকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আলতাফের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক আইনে মামলা (নং-২৯, তারিখ ২৭/৯/১৯) রুজু হয়েছে। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply