কলারোয়ায় টিনশেডের বেড়া দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: আদালতের আদেশ অমান্য করে কলারোয়ায় দশমিক ৪১ একর জমি টিন শেডের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকালে এমন অভিযোগ করেন উপজেলার শুভংকরকাটি গ্রামের মৃত শওকাত হোসেনের ছেলে আজাহারুল ইসলাম। তিনি জানান- শুভংকরকাটি মৌজায় এসএ-৪৫৭ খতিয়ানে ৩.৭০ একর জমির মধ্যে ১১৮৮দাগে .৪১ একর জমি গত ৫ জুন-১৯৭৯ তারিখে ক্রয় করে রেজিস্ট্রি দলিল করে নেন। সেই থেকে ওই জমিতে চাষাবাদসহ ৪টি দোকান ঘর করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। ২০১৭ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার লোহাকুড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শহিদুল ইসলামসহ কয়েকজন তাকে (আজাহারুল ইসলাম) হুমকি দিয়ে চলে যায়। ওই ঘটনায় তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির-১৪৫ধারা মতে একটি পিটিশন-১৮/১৮মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে কলারোয়া থানার ওসিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও দখল বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। এ আদেশ অনুযায়ী কলারোয়া থানার এএসআই রফিকুল ইসলাম উভয় পক্ষকে তফশিল বর্ণিত সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিস জারি করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। এদিকে, গত ২০ সেপ্টেম্বর সকালে বিরোধপূর্ণ ওই জমিতে প্রতিপক্ষ শহিদুল ইসলাম ৪টি দোকান ঘর ভেঙে দিয়ে জমির রাস্তার পাশের অংশে টিন শেড বেড়া দিয়ে দখল করে নেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন আজাহারুল। তিনি ন্যায় বিচারের সার্থে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Leave a Reply