ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মৌতলা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
September 27, 2019 10:33 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় নামাজগড় ফুটবল মাঠে তীব্র প্রতিদ্ব›দ্বতীপূর্ণ ফাইনালে ৬নং ওয়ার্ড ১-০ গোলের ব্যবধানে ৭ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরবর্তীতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রাইজমানি তুলে দেন ইউপি সদস্য মির্জা সাদেক, সমাজসেবক শেখ মাহবুবুর রহমান সুমন, কাজী রাব্বি প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও সমাজসেবক শেখ মাহবুবুর রহমানের উদ্যোগে মৌতলার আলোকিত যুব সমাজের সার্বিক ব্যবস্থাপনায় মৌতলায় এই প্রথমবারের মতো জাকজমকপূর্ণ পরিবেশে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন সোহাগ এবং সহকারী হিসেবে ছিলেন মুরশিদ আহমেদ বাবু ও মামুন আহম্মদ। ম্যাচ সেরা হয়েছেন ৬নং ওয়ার্ডের খেলোয়াড় আশিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।