ঢাকাThursday , 26 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ওসি বিপ্লব কুমার সাহা

admin ঢাকা
আপডেট: 26 September 2019, 23:19

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। আগামী ৪ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হবে। এ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দির পরিদর্শন করেছেন বলে জানান তিনি। দুর্গা পূজাকে সামনে রেখে দেবহাটা উপজেলা ও থানা প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর নিরবচ্ছিন্ন তৎপরতার চলছে। অন্যদিকে এগিয়ে চলেছে প্রতিমা তৈরির কাজ। এবছর উপজেলার ২১ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা শান্তিপূর্ন রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পূজা মন্ডপের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করেছে প্রশাসন। পরিদর্শনকালে তিনি মন্দিরের নেতৃবৃন্দ ও স্থানীয়দের কাছে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ন ও নির্বিঘেœ পূজা সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে সব সময় কঠোর নজরদারি থাকবে বলে তিনি জানান। এবার উপজেলার ৫ টি মন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। জনসমাগম বেশি হওয়ার জন্য সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানান ওসি। এ সময় থানার এসআই হেকমত আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য মোসলেম আলী, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *