দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে মৎস্য কর্মকর্তা বদরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুসহ বিজিবির দেবহাটা, খানজিয়া, টাউনশ্রীপুর ও ভাতশালা কোম্পানি কমান্ডার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী দুর্গা পূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানানো হয়।

Leave a Reply