শিকড়িতে ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের কুশখালি ইউনিয়ন আওয়ামী লীগের শিকড়ি ০৫নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অপরাহ্ণে ০৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মুজিব আদর্শের সৈনিকদের দেশ ও দশের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে বলেই তারা নৌকায় ভোট দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এবং দেশের মানুষ শান্তিতে থাকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নিরলস পরিশ্রমের মাধ্যমে বাস্তবে রুপ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে সুসংগঠিত করার আহŸান জানান এমপি রবি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কুশখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম প্রমুখ। এসম বক্তারা এমপি রবিকে নিয়ে উদেশ্যে প্রনোদিত সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কুশখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

Leave a Reply