দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১ বছরের কারাদন্ড
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামির নাম শোকর আলী (৩২)। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দুদলী গ্রামের আনসার আলীর ছেলে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী ভ্যানযোগে স্কুল থেকে যাওয়ার সময় ভ্যান চালক শোকর আলী ঐ ছাত্রীকে একা পেয়ে শ্ল¬ীলতাহানি করে। পরে ভ্রাম্যমাণ আদালতে শোকর আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে ইউএনও সাজিয়া আফরীন জানান। ইউএনও জানান, এধরণের অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

Leave a Reply