ঢাকাThursday , 26 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোমরপুরে নারী পাচারকারী সন্দেহে আটক-১

admin ঢাকা
আপডেট: 26 September 2019, 22:51

কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কোমরপুর-শাঁখরা এলাকা থেকে নারী পাচারকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার সহযোগিতায় নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা বাচ্চু শেখের পুত্র সাইফুল শেখ (৩০) কে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল গাজীপুর টঙ্গী এলাকা থেকে মুন্নী (২২) নামে এক সন্তানের জননীকে অপহরণ করে অচেতন অবস্থায় ভারতে পাচার করার উদ্দেশ্য শাঁখরা-কোমরপুর বাজারে রমজান গাজীর বাড়ি পাশে নিয়ে আসে। এ সময় বিষয়টি জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা ঘটনাটি জানতে পেরে পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফরহাদ হোসেন (হিরা) ও শাঁখরা বাজার কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠায়। তারা সেখানে গিয়ে মানব পাচারকারীকে হাতেনাতে আটক করে দেবহাটা থানায় খবর দেয়। খবর পেয়ে দেবহাটা থানার এস.আই হেকমত আলী ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যান। দেবহাটা থানার এস আই হেকমত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *