সোনাবাড়িয়ায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মনিরুল ইসলামের উপস্থিততে ভিজিডি কার্ডধারীদের মাঝে এ চাউল বিতরণ করা হয়। এ সময় ইউপি সচিব আব্দুল আজিজ, ইউপি সদস্য রফিকুল, মহিলা সদস্য রেহেনা খাতুন, ট্যাগ অফিসার নওশের আলী, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply