আশাশুনিতে ক্ষুদ্র নৃ:গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বসবাসকারী ক্ষুদ্র নৃ:গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয়ের আর্থিক সহায়তায় ২০১৮-১৯ অর্থ বছরে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন, সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-সহকারী পরিচালক মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি অফিসার রাজিবুল হাসান, সিনি. মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫০ জন শিক্ষার্থীকে রেইনকোট, ওয়াটার পট, রং পেন্সিল ও ড্রয়িং খাতা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫০ জন শিক্ষার্থীকে রেইনকোট, জ্যামিতি বক্স ও রং পেন্সিল, একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি ৫০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও দুটি করে হ্যান্ডওয়াশ প্রদান করা হয়েছে। এছাড়া নৃ:গোষ্ঠীর দুটি ক্লাবে ক্রিকেট সেট, ব্যাডমিন্টন সেট, কেরামবোর্ড ও ফুটবল বিতরণ করা হয়।

Leave a Reply