ঢাকাWednesday , 29 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরাঘোনায় মহিলা আওয়ামী লীগের কর্মী সম্মেলন

admin ঢাকা
আপডেট: 29 August 2018, 22:52

চুকনগর (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মাগুরাঘোনা ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) বিকালে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল কাচামাল আড়তে এ সভা অনুষ্ঠিত হয়। মাগুরাঘোনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, মহিলা আওয়ালীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন, আটলিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ রায়। এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু হাসান, সুরজ্ঞন ঘোষ, যুবলীগের আহবায়ক কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহাবুর রহমান, শারমীন পারভীন রুমা, মাকসুদা আক্তার রাখী, মজ্ঞুয়ারা বেগম, পারভীন আক্তার, ফাতেমা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *