ঢাকাThursday , 26 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পোল্ট্রি শিল্পে আনোয়ার সিমেন্ট শীট ব্যবহারে হিট স্ট্রেস নিয়ন্ত্রণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

admin
September 26, 2019 10:46 pm
Link Copied!

রাকিবুল ইসলাম : ‘আনোয়ার সিমেন্ট শীটের পোল্ট্রি শেডে মুরগি সবল, ব্যবসা সফল’ স্লোগানে সাতক্ষীরায় পোল্ট্রি শিল্পে আনোয়ার সিমেন্ট শীট ব্যবহারের মাধ্যমে হিট স্ট্রেস নিয়ন্ত্রণ শীর্ষক সেমিনার সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে শহরের মাওয়া চাইনিজ রেষ্ট্রুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আনোয়ার সিমেন্ট সাতক্ষীরা পরিবেশক আব্দুস রাজ্জাক অ্যান্ড ব্রাদার্স এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ অধিদপ্তর (প্রাক্তন পরিচালক) ডা. মো. সাইফুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, আনোয়ার গ্রুপ এর এরিয়া সেলস ম্যানেজার এ. এস. এম মো. শাহিন আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পোল্ট্রি ফিড সমিতির সাধারণ সম্পাদক শেখ শাহজান। এ সময় আনোয়ার গ্রুপ এর সিনিয়ার মার্কেটিং এক্সিকিউটিভ এস. এম ইমরান আহমেদসহ শতাধিক খামার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা আনোয়ার সিমেন্ট শীট এর গুনগত মান তুলে ধরেন। আনোয়ার সিমেন্ট শীট ব্যবহারের নানাবিধ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। দুপুরের খাবার ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার গ্রুপ এর প্রোডাক্ট প্রোমোটর মো. আমিরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।