ঢাকাThursday , 26 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে শিক্ষক সমিতির সভা ও সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 26 September 2019, 20:09

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সংগঠনের বর্ধিত সভা ও শিক্ষক মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের হলরুমে সংগঠনের সভাপতি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উজ্জিবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার, রহমতপুর নবযুগ শিক্ষা সোপানের সহকারী শিক্ষক আফজাল হোসেন, কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান মুকুল, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুচ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।

সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান সরকারি পর্যায়ে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে ১৫ দিনের সফল প্রশিক্ষণ গ্রহণ করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *