আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন কৌশল ও অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রোজেক্টরের মাধ্যমে সমাজসেবা অফিসের কার্যক্রম বর্ণনা করেন সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক হারুণ অর রশিদ। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আ.ব.ম মোছাদ্দেক, ম. মোনায়েম হোসেন, আব্দুল বাছেত চৌধুরি হারুন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক ও সাধারণ সম্পাদক সমীর রায়।
সভায় সরকারের জন বান্ধব বিভিন্ন ভাতা প্রদানের উপর আলোচনা করা হয়। ভাতার টাকা তুলতে ব্যাংকে এসে হয়রানি ও অপেক্ষায় থেকে বয়োবৃদ্ধরা যাতে কষ্ট না পায় সেজন্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামে বসে যাতে টাকা তুলতে পারে সে ব্যবস্থা নিতে নীতি নির্ধারকদের কাছে প্রস্তাব উত্থাপন করা হয়।
