ঢাকাWednesday , 25 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 25 September 2019, 21:40

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় মুনজিতপুরস্থ সংসদ সদস্যের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রদত্ত এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে সরকার। তারই অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবগুলির মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে। সাতক্ষীরার ছেলে মেয়েরা ক্রীড়াঙ্গনে দেশে ও দেশের বাহিরে সাতক্ষীরাকে পরিচিতি করিয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে। ক্রীড়ার মানোন্নয়নের লক্ষে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।’
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কাটিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম রেজাউল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, কাঁচা বাজার সমিতির মেম্বর মো. আব্দুর রহিম বাবু প্রমুখ। এসময় সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের মাঝে ক্রিকেট সেট, ভলিবল সেট, ব্যাডমিন্টন, দাবা সেট, ক্যারাম সেট, ফুটবল, হ্যান্ডবল, টি বল, লুডু ও ভলিবল বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *